নিজস্ব প্রতনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটি উত্তর পাড়া গ্রামে মনোয়ার হোসেনের বাড়িতে দূধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে দূধর্ষ এ চুরির মতো ঘটনা ঘটায় চোরেরা। এ ব্যাপারে বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মনোয়ার হোসেন।
বাসাইল থানায় দেয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার দিন মনোয়ার হোসেন সপরিবারে তার শশুড় বাড়ি পাশ্ববর্তী উপজেলা দেলদুয়ারের নলুয়া গ্রামে অবস্থান করছিল। যার ফলে চোরেরা কায়দা করে ফ্রী স্টাইলে চুরি করে ও ঘরের আববাবপত্র ভেঙ্গে পালিয়ে যায়। চোরেরা মনোয়ারের ঘরের স্টীলের আলমারি ভেঙ্গে নগদ ৭৭ হাজার টাকা, ৩ ভরি স্বর্নলংকার যার বাজার মূল্যে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় আরো প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
মনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম জানান, গত কয়েক দিন আগে আমার ভাসুর আনোয়ার মোল্লা ও ভাইস্তা শরিফ মোল্লার সাথে আমাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তারা আমাদের ক্ষতি সাধন করবে বলে জোর হুমকি দেয়। তার কয়েকদিন পরেই এ ঘটনাটি ঘটল। আমাদের ধারণা আমাদের ক্ষতি ও প্রতিশোধ নেয়ার জন্যই তারা পরিকল্পিত ভাবে এ কাজ করেছে।
স্থানীয় ইউপি সদস্য মজনু মিয়া জানান, বিষয়টি আমাকে অবহিত করা হলে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছে। আইন যা করবে আমি তার পক্ষে আছি।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি এ কে এম কাউসার চৌধুুরৗ জানান, মনোয়ারের লোকজন বাড়িতে না থাকায় তাদের ঘরে চুরি হয়েছে। আমার লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছে। তারা যদি কাউকে এ ব্যাপারে সন্দেহ করে থাকে তাহলে মামলা করতে চাইলে আমারা মামলা নেব।
টাঙ্গাইলের বাসাইলে দূধর্ষ চুরি

