Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে ইসলামী সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: অপসংস্কৃতি হতে মানুষকে ফেরাতে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩০ এপ্রিল মঙ্গলবার কওমী ছাত্র পরিষদের উদ্যোগে এক ইসলামী সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী সঙ্গীত সন্ধ্যায় পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত, উর্দূ ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। এতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পর্ন হাফেজ, বিশ্বের ৭৩ টি দেশের হাফেজদের অংশ গ্রহনে তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ নাজমুস সাকিব।

ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব,আবাবিল ও কন্ঠধ¦নী শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কওমী ছাত্র পরিষদের সহ-সভাপতি হাসসান বিন হাফিজ। বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ এ ইসলামী সঙ্গীত সন্ধ্যা উপভোগ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version