Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

News Tangail

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে কৃষকদলের এই সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দারাজের সঞ্চালনায় অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান (ভিপি), উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, উপজেলা কৃষকদলের আহবায়ক নাজিমুল ইসলাম নুরু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজিফুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, কয়েড়া ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রদলের মিজানুর রহমান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version