Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ৩

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালক সোবাহান (৬০) উপজেলার রক্তিপাড়া এলাকার মৃত কানছের শেখের ছেলে। আহতরা হলেন, মধুপুর উপজেলার কাকরাইদ এলাকার আশরাফুলের ছেলে বিপ্লব (২২) ও ঘাটাইল উপজেলার আঞ্জুম (২০) সহ অজ্ঞাত আরো একজন।

আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, রক্তিপাড়ার বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে অটোভ্যানের চালক মারা যান। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন ও ভ্যানে থাকা একজনসহ তিনজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version