নিজস্ব প্রতিনিধি: শিক্ষা, সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের অনন্য নগরী কায়রো। পবিত্র মাহে রমজানে এই ঐতিহ্যবাহী শহরে সালাতুত তারাবিহ আদায়ের এক সম্মানজনক সুযোগ লাভ করেছেন টাঙ্গাইল জেলার কৃতী সন্তান মুবাশ্বির।
জানা গেছে, তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর প্রফেসর ড. মাজদি আল হানাফির সঙ্গে কায়রোর আল-আব্বাসিয়া অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদুন নূর মসজিদে তারাবিহ নামাজ আদায় করেন। বিদেশের মাটিতে একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এমন সুযোগ নিঃসন্দেহে গর্বের বিষয়।
মুবাশ্বিরের পিতা মাওলানা আজিজুর রহমান। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কাতুলী গ্রামে। শৈশব থেকেই দ্বীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগ ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন। বর্তমানে মিশরে উচ্চতর ইসলামী শিক্ষা অর্জনের পাশাপাশি তার মেধা, শুদ্ধ তিলাওয়াত ও একাডেমিক সাফল্যের মাধ্যমে শিক্ষকমণ্ডলী ও সহপাঠীদের নিকট প্রশংসিত হচ্ছেন।
প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের যোগ্যতামুবাশ্বির চরিত্র ও একনিষ্ঠ সাধনার মাধ্যমে দেশের সুনাম সমুন্নত রাখছেন। মুবাশ্বিরের এ অর্জন সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
মুবাশ্বির দেশবাসীর নিকট দোয়া ও আন্তরিক শুভকামনা কামনা করেছেন। তিনি যেন ভবিষ্যতেও দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারেন এবং অর্জিত ইলমের মাধ্যমে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করতে সক্ষম হন—এটাই তার প্রত্যাশা।
