বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের রসুলপুরে অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে, ৩ কিলোমিটার এড়িয়ে চলার...

টাঙ্গাইলের রসুলপুরে অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে, ৩ কিলোমিটার এড়িয়ে চলার অনুরোধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে। তাই ফায়ারিং রেঞ্জের চারপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে ওই সময় যানবাহন ও জনসাধারণকে চলাচল পরিহার করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। জননিরাপত্তার কথা বিবেচনা করে এ সময় ৩ কিলোমিটার এলাকার মধ্যে যানবাহন ও জনসাধারণের চলাচল পরিহার করার বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular