Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ওই রাতেই সাবেক উপজেলা যুবদলের সভাপতি ফজলুল হক বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা হাতেম আলী শিকদারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এজাহারভূক্ত আসামি আবদুল হালিম লাল মামুদকে গ্রেফতার করতে উপজেলার বড়চওনা মুটের পুকুরপাড় এলাকায় পৌঁছলে একদল দূস্কৃতকারী রাস্তায় কাঠের গুড়ি ফেলে পুলিশের গাড়িতে এলোপাথারীভাবে ইট পাটকেল ও ককটেল মারতে থাকে। এ সময় পুলিশও আত্মরক্ষাতে ১৯ রাউন্ড সর্টগান গুলি ছুড়িয়া পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এ সময় দুস্কৃতিদের হামলায় পুলিশের এস আই দয়াল চন্দ্র সরকার, এএসআই আয়ুব খান, এএসআই ফয়েজ উদ্দিন ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হন।

রাতেই তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদসভা করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, পুলিশ সার্কেল সখীপুর-বাসাইল মো. মহসিন ওসি আমির হোসেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, এ ঘটনার পরপরই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার পক্রিয়া চলছে। জিঙ্গাসাবাদ শেষে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version