Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের ২ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ পুলিশের ২৪৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের দুই পুলিশ কর্মকর্তা রয়েছে।

সোমবার (৪ মার্চ) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

জনস্বার্থে বিভিন্ন স্থানে তাদেরকে বদলি বা পদায়ন করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি ও জনস্বার্থে পদায়ন হওয়া টাঙ্গাইলের দুই পুলিশ কর্মকর্তা হলেন- জেলা পুলিশের কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদুর রহমান মনির। তাকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার টাঙ্গাইল সদর এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহসিনকে পদোন্নতি দিয়ে পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version