Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে দুইটি গরুর মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের গোপালপুরে বড়শিলা ডিগ্রীপাড়ায় আব্দুল খালেকের বাড়িতে গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডে গোয়ালঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রাজ্জাক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version