Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অটোরিকশার চালককে গলা কেটে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশার চালককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঈমান আলী উপজেলার দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গারোবাজার থেকে গারোবাজার ও পোড়াবাড়ি আঞ্চলিক সড়ক দিয়ে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী।

পথে খাগড়াটা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঈমান আলী ছিনতাইকারীদের বাঁধা দিলে একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। ঈমান আলীর চিৎকারে লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version