ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অংশে নিউ ধলেশ্বরী নদীর এলেংজানী ও পৌলী অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চার শ্রমিককে তিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বালু উত্তোলনের ১৮টি বাংলা ড্রেজার জব্দ ও তিন কিলোমিটার এলাকাজুড়ে বসানো পাইপ লাইন বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
দণ্ডিত শ্রমিকরা হচ্ছেন- গোপালপুর উপজেলার মোহনপুর গ্রামের বেলাল মিয়া, ইকবাল মিয়া, আব্দুল আজিজ, ও হামিদ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবেধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

