Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মিরনগর এলাকার অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুরিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত । ১১ ফেব্রুয়ারী দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বাবুল ব্রিকস নামক ইটভাটাটি গুড়িয়ে দেন ভ্রাম্যমান আদালত।

জানাযায়, দেশের ইটভাটার প্রচলিত আইন অমান্য করে দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে কার্যক্রম চালিয়ে আসছিল বাবুল ব্রিকস নামক এই ইটভাটাটি।সারাদেশের ন্যায় নাগরপুরেও পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট রোকুনুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, নাগরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা, কর্মচারি, জেলা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক সহ এলাকর বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

অভিযান শেষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট রোকুনুজ্জামান বলেন, বাবুল ব্রিকস (বিকেবি) পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসক এর লাইসেন্স না নিয়ে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালিত করে আসছিল।

তাদের সময় দিয়ে নোটিশ করার পরও কার্যক্রম অব্যহত রাখায় আজ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় চিমনির আগুন নিভিয়ে দিয়ে সরঞ্জাম গুড়িয়ে দেয়া হয়। সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version