Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অাওয়ামী লীগ নেতার দেয়া গেঞ্জি নিয়ে ফেরার সময় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার জনসমাবেশে যোগ দেয়ার জন্য বিতরণকৃত গেঞ্জি নিয়ে ফেরার পথে সিএনজির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের মাদারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মকরম শেখ (৭৫) উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের নাতি আনোয়ার হোসেন বিদ্যুৎ বলেন, গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জনসমাবেশের যোগ দেয়ার জন্য মাদারিয়া মোড়ে গেঞ্জি বিতরণ করা হচ্ছিল। আমার দাদা সেই গেঞ্জি নিতে যায়। গেঞ্জি নিয়ে ভূঞাপুর-তারাকান্দি সড়ক পাড় হওয়ার সময় একটি বেপরোয়া সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলা তালুকদার দুদু বলেন, মকরম শেখ একজন বয়বৃদ্ধ মানুষ। আওয়ামী লীগ নেতার সমাবেশের গেঞ্জি বিতরণের কথা শুনে তিনি মাদারিয়া মোড়ে যায়। ফেরার পথে দুর্ঘটনার স্বীকার হয়ে তার মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version