Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে অ্যানথ্রাক্স রোগে ২ গাভির মৃত্যু

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অ্যানথ্রাক্স রোগে ২টি গাভির মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লাল মিয়া জানান, ওই গ্রামের মৃত হাজী আইয়ুব আলী মাস্টারের ছেলে প্রান্তিক কৃষক মো. আবদুল খালেকের ২টি উন্নত জাতের বড় আকৃতির গাভি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা যায়। গাভিগুলোর বর্তমান বাজার মূল্য ছিল প্রায় ২ লাখ টাকা।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version