নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে খড় (গরুর খাদ্য) বোঝাই একটি চলন্ত ট্রাকে আ’গুন লাগার ঘটনা ঘটেছে। চালক ট্রাকটিকে বাঁচাতে পাসের খাদে ফেলে দিলে হেলপার গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পালিমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত হেলপার লিটন মিয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কালিহাতী ফায়ার স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল বলেন, ‘খড় বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ত- ১৩-১১৩৮) কালিহাতী থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে পালিমা বাজারে ইলেকট্রিক তার থেকে ট্রাকে আ’গুন লাগে। আ’গুন নিয়ন্ত্রণের জন্য ট্রাকচালক গাড়িটি পাশের খাদে ফেলে দেয়।’
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আ’গুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
