নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনা ভাইরাসে নতুন করে আরো ২৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৭৯ জনে।
এদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, নাগরপুরে ১ জন, সখীপুরে ১ জন, মির্জাপুরে এবং কালিহাতী উপজেলায় ৬ জন রয়েছেন। অপরদিকে করোনা ভাইরাসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত ১২৯টি নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়। আর নতুন করে ২ জনের মৃত্যু হয়। করোনায় জেলায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬৬৭ জন, আর চিকিৎসাধীন রয়েছেন ৬৭৪ জন।
সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৭৪১ জন করোনায় আক্রান্ত হয়। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
করোনায় জেলায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এরা সদর এবং ঘাটাইল উপজেলার বাসিন্দা। ঘাটাইল উপজেলার চান্দসী গ্রামে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের অবস্বরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী ছিলেন।
অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলায় মুসলিম পাড়ায় আব্দুল ওহাব মিয়া নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। নমুনার পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি মারা যান। গত শনিবার তিনি করোনার নমুনা দেন। পরদিন রোববার রাতে বাসায় মারা যায়। এরপর গতকাল সোমবার নমুনার ফলাফলে তার পজিটিভ আসে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
