Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি: অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (০৮ এবিএন) সদরের প্রধান ফটকের সামনে স্থানীয় সাধারণ মানুষের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। টাঙ্গাইল আনসার ব্যাটালিয়নের পরিচালক মুনমুন সুলতানার নির্দেশনায় এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে আগত সাধারণ মানুষের বিনামূল্যে ওজন ও রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান।

ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় প্রতি শুক্রবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

টাঙ্গাইল আনসার ব্যাটালিয়নের এ জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version