Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ‘আলোর পদযাত্রা’ কূপ সংস্কার-সংরক্ষণ চান তারা’

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘২৫ মার্চ গণহত্যাকারী ও তার দালালদের ক্ষমা নাই ও সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার বিচার চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন এবং ‘আলোর পদযাত্রা’ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদদের স্মরণে আলোর পদযাত্রায় মোমবাাতি প্রজ্বলন করে পৌর শহরের কলেজ পাড়া আর্টিজেন্স বধ্যভূমিতে পৌঁছে শ্রদ্ধা জানান এই সংগঠনটি।
এসময় কলেজপাড়া আর্টিজেন্স বধ্যভূমি নিশ্চিহ্ন হওয়ার আগেই নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কূপ’টি চিহ্নিত করে সংস্কার ও সংরক্ষণের দাবিও জানিয়েছেন তারা।
আলোর পদপাত্রা কর্মসূচিতে অংশ নেন- সংগঠনের সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ, সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শ্যামল কুমার চক্রবর্তী, সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনাদি হোসেন খান, অর্থ সম্পাদক নাফিজুল ইসলাম রানা প্রমূখসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version