Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্পের ৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(৪ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন আশ্রয়ণ প্রকল্পের ৪০পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

প্রতিটি প্যাকেটে খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল ও এক প্যাকেট নুডুলস। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version