Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে আসছেন নতুন জেলা প্রশাসক

নিউজ টাঙ্গাইল ডেক্স: টাঙ্গাইলের জেলা প্রশাসক হয়ে আসছেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি। বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে বদলী প্রজ্ঞাপন জারী করেছেন।

প্রজ্ঞাপন সুত্রে জানা গেছে, মেহেরপুরের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. আতাউল গনিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. শহীদুল ইসলামকে ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে দেশের নয়টি জেলার জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। উল্লেখ, বিগত ২০১৮ সালের (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. শহীদুল ইসলাম টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version