Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

News Tangail

নিজস্ব প্রতিনিধি ঃ টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো.নুরুল আমিন।

আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন উপ-সচিব শরীফ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আউয়াল, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় শাখার সহকারি কমিশনার নুসরাত তাসনীম আওন প্রমুখ।

এসময় টাঙ্গাইল সদর কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্, ভূয়াপুর অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মো.রুহুল আমিন, সচিব মোহাম্মদ আলী, মাহমুদ নগর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুর রহমান, সচিব হূমায়ুন কবির, মগড়া ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম, পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমত আলী, সচিব লিয়াকত আলী, সখিপুর গজারীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়া, সচিব এস এম আসিফুল হক সহ জেলার ১১৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১১৪ জন সচিব উপস্থিত ছিলেন। বক্তারা দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version