শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের শপথ শেষে বাড়ি ফিরছিল কর্মী, ট্রাক কেড়ে নিল প্রাণ

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের শপথ শেষে বাড়ি ফিরছিল কর্মী, ট্রাক কেড়ে নিল প্রাণ

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এক ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় রেজাউল ইসলাম (২৪) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা আরও দুইজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা মহাসড়কের পুংলি ব্রিজের কাছে আলিফ স্টীল মিলস্ এর পাশে এ ঘটনা ঘটে। রেজাউল ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সোহাগী পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন, একই উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নাজমুল (২২) ও চন্ডীপুর গ্রামের আব্দুল বাছেদের ছেলে শামীম (২০)। তারা নিহতের মোটরসাইকেলে পেছনে বসে ছিলেন।

জানা যায়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ (শাপলা) সকালে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শপথ শেষে মোটরসাইকেল যোগে নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

এরপর পথিমধ্যে মহাসড়কের সার্ভিস লেনের পুংলিতে ব্রিজের আলিফ স্টীলের কাছে পৌঁছলে ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রেজাউলের মৃত্যু হয়। আহত হয় তার সাথে থাকা দুইজন।

এলেঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাপ্রকাশ-কে জানান, ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, তাদের মধ্যে নামজুল নামে এক যুবক বেশি গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। এদিকে, ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করা যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular