Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে আ.লীগের ২টি ইউনিয়নের প্রার্থী পরিবর্তন

News Tangail

নিউজ ডেস্ক:টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

এতে ঘারিন্দা ইউনিয়নে হোসাইন ছাদাব অন্তুকে এবং দাইন্যা ইউনিয়নে সোলায়মান হোসেন মিন্টুকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়নের চিঠি পেয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

পরে বুধবার (২৫ নভেম্বর) শেষ মুহূর্তে দলের মনোনয়ন বোর্ড এই দুই ইউনিয়নের মনোনয়ন পরিবর্তন করা হয়।

ঘারিন্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং দাইন্যা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে দুই ইউনিয়নেই নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে।

নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে কোথাও কোনপ্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে দলীয় নেতাকর্মীরাও উজ্জীবিত হচ্ছে।

নেতাকর্মীরা ভোটারদের মন জয় করতে ইতোমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

এদিকে ভোটাররাও দেখে শুনে ভোট দিতে চাইছেন। যাকে দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করতে চাইছেন ভোটাররা।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকালেই নতুন মনোনয়ন পাওয়া দুইজন রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নের চিঠি জমা দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version