নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ২টি ইটভাটা ও ১টি পেপার মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোট বহুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায়, বহুরিয়া ইউনিয়নে অবস্থিত মহেড়া পেপার মিলে অপরিশোধিত পানি পরিশোধিত করার প্রসেস (ইটিপি) ব্যবহার না করার ফলে ১ লাখ টাকা ও অপরদিকে একই ইউনিয়নের হাবিব ব্রিক্স ও কালাম ব্রিক্স নামক দুটি ইটভাটাকে অবৈধভাবে জ্বালাানি কাঠ ব্যবহার করার ফলে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, একটি আধুনিক মির্জাপুর গড়তে এ ধরণের সকল অবৈধ কার্যক্রম বন্ধ করা অতীব জরুরী। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এ ধরণের অবৈধ কার্যক্রম দ্রুত বন্ধ করা সম্ভব বলে তিনি দাবি করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

