নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চনের পুত্তলিকায় আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
বুধবার (২০ নভেম্বর) সকালে পুত্তলিকায় জুতার মালা পড়িয়ে ভুঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকরা এই কর্মসুচী পালন করে।
এছাড়া ভূঞাপুরে তৃতীয় দিনের মত গাড়ি বন্ধ রেখেছে তারা। সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময়ে শ্রমিকরা ভ্যান-রিক্সাসহ সকল প্রকার যান চলাচলে বাঁধা প্রদান করে।

