Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মির্জাপুর উপজেলায় অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯৯ পিস ইয়াবাসহ আটক করছে র‌্যাব-১২ এর সদস্যরা।

রবিবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ সময় ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত এ তথ্য জানান।

গ্রেফতারকৃত হলেন দেলদুয়ার উপজেলার কুচতারা গ্রামের মৃত মো. মহির উদ্দিন মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৪০)

এ ব্যপারে কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ এর র‌্যাব সদস্যরা আভিযান চালিয়ে মির্জাপুর উপজেলার কদিম ধল্যা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা একটি মোবাইল ফোন দুটি সিম কার্ড ও নগদ ২২০ টাকাসহ উদ্ধার করা হয় ।

তিনি জানান মির্জাপুর উপজেলায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version