Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) কর্তৃক ২৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামী গোপালপুর উপজেলার বালোবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে সুজন (২১)।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সোমবার বিকালে প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে রোববার রাতে এসআই মো. নুরুজ্জামান, এসআই রাইজ উদ্দিন সহ একদল অফিসার গোপালপুর উপজেলায় অভিযান চালায়।

এ সময় গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ী গ্রামের জনৈক লিয়াকত খানের মুদির দোকানের দনি পাশের রাস্তার উপর থেকে সুজনকে ২৫০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআইন নুরুজ্জামান মোল্লা বাদী হয়ে গোপালপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version