Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ঈদ শেষে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত সবাই

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কোরবানির ঈদ শেষে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য সবাই ব্যস্ত। তাই টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে ভিড় করছেন সাধারণ যাত্রীরা। আর এই সুযোগে পরিবহন মালিক ও শ্রমিকরা সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে।

শনিবার (২৫ আগস্ট) নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নিরালা সুপার সার্ভিস, সোনিয়া ও সকাল-সন্ধ্যাসহ বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন।

যাত্রীদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, বাসে অতিরিক্ত ভাড়া আদায়কারি ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কিন্তু তা বাস্তবে দেখা যাচ্ছে না। অথচ পরিবহন মালিক ও শ্রমিকরা সেই ঘোষণাকে বৃদ্ধাগুলি দেখিয়ে তাদের মতো সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে।

এ বিষয়ে টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব জাননা, ঈদ উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও তিন থেকে চারদিন অতিরিক্ত ভাড়া নেওয়া হবে। এর কারণ ঢাকায় যাত্রী নিয়ে যাওয়ার পর সেই গাড়ি টাঙ্গাইলে খালি আসতে হয়। সেই ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে ঢাকা থেকে ফেরত আসার জন্য গাড়ির তেল খরচটা নেওয়া হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version