নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক একেএম বজলুর রশীদ তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার কার্যালয়ের যাবতীয় কাগজপত্র জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচী রাণী সাহাসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকের কার্যালয়ের যাবতীয় কাগজপত্র জব্দের কথা স্বীকার করে বলেন, অফিসের সকল স্টাফ, কাগজ পত্র ও কম্পিউটার নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের একটি কক্ষে বসানো হয়েছে। পাশাপাশি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কার্যালয় খোলা থাকবে।
তিনি এরপর কোন প্রকার অনিয়ম দুর্নীতি করতে না পারে সে দিকে নজর রাখা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
