নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় দুইটি কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের অভিযোগে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজ ভেন্যূ থেকে তিনজন ও নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ ভেন্যু থেকে তিনজনকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে দুইটি কেন্দ্র থেকে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
