Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে একুশে ফেব্রুয়ারি রংতুলিতে ভিবিডির শ্রদ্ধার্ঘ্য নিবেদন

News Tangail

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”। কাক ডাকা ভোরে শহীদদের স্মৃতিচারণে রাজপথে নেমেছিল ভিবিডি টাংগাইলের ভলান্টিয়ার। দিগন্তে ভেসে আসা শ্রদ্ধা সংগীতকে পুজি করে; নবীন-প্রবীণ, ধনী-গরিব ভেদাভেদ ভুলে একুশে গৌরবকে ফুটিয়ে তুলাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য।

নবীনদের ভাষা আন্দোলনের ইতিহাস জ্ঞাপন ও প্রবীণদের ইতিহাস স্মরণে তারা ছিলেন সচেষ্ট। প্রায় তিন হাজারের অধিক শুভাকাঙ্খীর আশিষে সিক্ত হয়ে সমাপ্তি ঘটে ৩য় বারের মত ভিবিডি-টাংগাইলের আয়োজন “রংতুলিতে অমর একুশে সিজন – ৩”।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহযোগী অধ্যাপক জনাবা মাসুদা আক্তার, টাঙ্গাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ, ভিবিডি টাঙ্গাইল এর ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহরিয়ার আহমেদ, সালমান আহমেদসহ ভলান্টিয়ারা।

পৃথক পৃথক বক্তব্যে  জনাবা মাসুদা আক্তার, জিন্নাহসহ অনেকেই সাধুবাদ জানান এ উদ্যোগের। পরবর্তিতে সকল প্রকার সহায়তার আশ্বাস ও প্রাদান করেন।

প্রগ্রাম শেষে মতবিনিময় সভা ও শুদ্ধ বাংলা চর্চার প্রতজ্ঞা করেন ভিবিডি – টাংগাইলের ভলান্টিয়ার গন। তদোপরি প্রহর আহমেদ ও মোশারফ হোসেনের তত্বাবধান এবং মোঃ শাহরিয়ার আহমেদ এর সার্বিক দিকনির্দেশনায় সফল সমাপ্তি ঘটে এবারের আয়োজনের। 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version