Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধি : টাঙ্গাইল পৌর এলাকার কেন্দ্রীয় গোরস্থান এতিমখানা মাদ্রাসার ১০ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষক হাফিজুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম সিরাজগঞ্জের বিল গ্রামের ময়দান আলীর ছেলে।

টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ মনির আহমেদ জানান, দীর্ঘ তিন মাস ধরে আবাসিক শিক্ষক হাফিজুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিল। ঈদের ছুটিতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে সবকিছু খুলে বলে পরে ওই শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version