নিউজ টাঙ্গাইল ডেস্ক: সোমবার (১০ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাছড়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কাছড়া বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। কাছড়া গ্রামের স্থানীয় একটি নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিরাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিগড় ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ এস টেক্স মিল গেট টঙ্গী গাজীপুরের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের উপ সহকারী পরিদর্শক মোঃ শফিক, সমাজসেবক আব্দুর রশিদ, ডাক্তার সুলতান মাহমুদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক খান, মোশারফ হোসেন বিএসসি প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করেন আমন্ত্রিত অতিথিরা।

