Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

News Tangail

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী ওলামা দল টাঙ্গাইল জেলা শাখা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি এবং আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া করা হয়।
রবিবার (২৬জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের সিলমি পার্টি প্যালেসে জেলা জাতীয়তাবাদী ওলামা দল এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মো. আব্দুল হাইয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখনে জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ করিম, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মোজাম্মেল হোসেন, হাফেজ আবুবকর সিদ্দিক, মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version