Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ওষুধ কোম্পানিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিটাস ফার্মাসিউটিক্যালস নামে একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে অভিযান চালিয়েছে র‍্যাব।

এসময় কোম্পানীর মালিক জাহাঙ্গীর হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণে অনুমোদনহীন ওষুধ জব্দ ও ধ্বংস করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার মাছহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকালে ঘাটাইল উপজেলার মাছহাটি এলাকায় বিটাস ফার্মাসিউটিক্যালস নামে একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে বিপুল পরিমান অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।

পরে কোম্পানির মালিক জাহাঙ্গীর হোসেনকে এক লাখ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার। এছাড়াও বিপুল পরিমান ওষুধ ধ্বংস করা হয়। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version