Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কনের বাবাকে অর্থদন্ড

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে কনের বাবাকে অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের মো. মোস্তফা মিয়ার মেয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তারের (১৬) সাথে পাশ্ববর্তী কালিয়াকৈর উপজেলার সমসের আলীর ছেলে মিজান মিয়ার বিবাহের দিন ধার্য্য করা হয়।

শনিবার সন্ধ্যায় বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপ্রাপ্ত বয়সে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তার মেয়েকে কোথাও বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version