Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনার ঝুঁকি নিয়েই ঘরে ফিরছে মানুষ; মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ

নিজস্ব প্রতিনিধি : করোনা ঝুঁকি ঘরে নিয়েই ঘরে ফিরছে হাজারো মানুষ। গেলো কয়েকদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা থাকলেও, আজ সকাল থেকে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে সড়কটিতে। লক্ষ্য করা গেছে যাত্রীদের উপচে পড়া ভীড়। মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়েই এসব যানবাহনে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে।

এছাড়াও বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ থাকায় মহাসড়কের উপরেই ভরসা রাখছেন যাত্রীরা। অন্যদিকে মহাসড়কের এলেঙ্গা অংশে ডেবে যাওয়া রাস্তা সংস্কার কাজ করায় উত্তবঙ্গগামী লেন বন্ধ রাখায় বেশি ভোগান্তিতে পড়ছে চালক ও যাত্রীরা ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানিয়েছেন,সরকারি ছুটি ঘোষনার কারনে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। সড়কটিতে গাড়ির চাপ বেশি থাকলেও আস্তে আস্তে তা স্বাভাবিক হয়ে আসছে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version