Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনায় চিকিৎসক-শিক্ষকসহ ৪৬ জন আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসে আরও ৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৭৯ জনে।

নতুনদের মধ্যে টাঙ্গাইল সদরে ১১ জন, ঘাটাইলে ১১ জন করে, মির্জাপুরে ৮ জন, সখীপুরে ৬ জন, গোপালপুরে ৫ জন, মধুপুরে ২ জন, দেলদুয়ারে ২ জন এবং কালিহাতী উপজেলায় ১ জন রয়েছেন।

আজ বুধবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক, সখীপুর উপজেলায় বিমান বাহিনীর সদস্য, হোমিও চিকিৎসক, সরকারি মুজিব কলেজের শিক্ষক ও এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনায় জেলায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৫৩৭ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৬০৬ জন।

গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়।

জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে বুধবার পর্যন্ত ৫৪১ জন করোনায় আক্রান্ত হয়। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version