নিজস্ব প্রতিনিধি- টাঙ্গাইল জেলায় আজ রোববার (১২ এপ্রিল) পর্যন্ত নতুন করে কেউ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
জানা যায়, পরীক্ষার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রোববার নতুন ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ২১৫ জনের রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজনের ফলাফল পজেটিভ এবং বাকিগুলো নেগেটিভ এসেছে।
এছাড়া ঢাকায় আরেকজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট ২ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ৭৫৬, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৩ এবং আইসোলেশনে আছেন ২ জন।
আর বিগত সময়ে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এদের সবার ফলাফল নেগেটিভ।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, প্রাপ্ত নমুনার রিপোর্টে টাঙ্গাইল জেলায় এখন পর্যন্ত ২ জন আক্রান্ত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন আছেন। অন্যান্য জেলার তুলনায় টাঙ্গাইল অনেক ভাল আছে। জেলার ১২ টি উপজেলা থেকেই করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

