Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনায় মারা গেলেন সামাদ তালুকদার

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফের বাবা মো. আব্দুস সামাদ তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুস সামাদ তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে তাকে দাফন করা হয়।

সাহেদ আহমেদ ও মেহরাব হোসেন আসিফের মা’ও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version