Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনা উপসর্গে প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী আবদুল মালেক নামের এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। মালেক উপজেলার গজারিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, জ্বর গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে আবদুল মালেকের মৃত্যু হয়েছে। পরে মালেকসহ পরিবারের পাঁচ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত মালেকের পরিবারের সদস্যদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে লাশ দাফন করা হবে ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version