Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পৌরসভার হাজরা ঘাট এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওই এলাকায় শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং মরদেহের পাশে কেউ যেতে সাহস পাচ্ছে না।

স্থানীয়রা জানান, সোমবার সকালে তিনি হাজরা ঘাট এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে গোসল করার পর থেকেই প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট ও হাঁচি-কাশি শুরু হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সিভিল সার্জন ডাক্তার মো. ওয়াহিদুজ্জামান জানান, করোনা আতঙ্কে মৃত ব্যক্তির আশপাশে কেউ যাচ্ছেন না। একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রয়োজন হলে ওই বাড়িসহ আশপাশের সব বাড়ি লকডাউন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version