Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কারাবন্দীদের দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগারের কারাবন্দীদের মৎস্য ও দর্জি এবং মহিলা কারাবন্দীদের জন্য সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কারাবন্দীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেল সুপার মোখলেছুর রহমান, এনডিসি খায়রুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিছুর রহমান আনিছ, খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

জানা গেছে, ৩২ জন পুরুষ কারাবন্দীকে দর্জি প্রশিক্ষণ, ১৫ জন মহিলা কারাবন্দীকে সেলাই প্রশিক্ষণ, ২২ জন পুরুষ কারাবন্দী মৎস্য প্রশিক্ষণ ও ১৫ জন্য পুরুষ কারাবন্দীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। পরে কারাবন্দীদেরর জন্য মানসম্মত খাবারের ব্যাপারে খাদ্যদ্রব্য ও স্টোর রুম পরিদর্শন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version