Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের নয়া কমিটি

News Tangail

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে লালন সাইঁজির ভাবধারায় পরিচালিত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের নয়া কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগুটিয়া বাজার কেন্দ্রীয় সাধুসংঘ কার্যালয়ে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল সাহার সভাপতিত্বে আল কামাল হোসাইন রতনকে সভাপতি ও সেলিম ফকিরকে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট্য কার্যকরী পরিষদের একটি নয়া কমিটি কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুণীল সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, কেন্দ্রীয় সাধুসংঘের সাধু গোবিন্দ চন্দ্র দাস, সাধু শ্রীদাম ভৌমিক, সাধু বিজন ভট্টাচার্য, সাধু নুরমোহাম্মদ,কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি হরিমোহন পাল, সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদার প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version