Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ক্যান্সার রোগীদের চেক ও হিজড়াদের শেলাই মেশিন বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১১ ফ্রেরুয়ারি) বিকালে সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে ক্যান্সার রোগীদের চেক ও হিজড়াদের মাঝে শেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকের প্যারালাইজড ও থ্যালাসেমিয়ার আক্তান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে ২৩২ জনকে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক ও ৫০জন হিজড়া প্রশিক্ষণার্থীর মাঝে শেলাই মেশিন, সনদ পত্র এবং প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version