মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ক্লিনিক মালিককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলে ক্লিনিক মালিককে গলা কেটে হত্যা

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে আনিসুর রহমান আনিস (৪৮) নামে এক ক্লিনিক মালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার লাউহাটি ইউনিয়নের হেরেন্দ্রপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুরিয়া ধলেশ্বরী নদীর সংযোগ খাল থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুল ইসলাম জানান, পাচুরিয়া ধলেশ্বরী নদীর সংযোগ খালে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কেন কি কারণে  এ হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, আনিসের স্ত্রী মোরছানা আক্তার জানান, আনিস দীর্ঘদিন বিদেশে ছিল। কয়েক বছর আগে দেশে এসে লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিক নামে একটি ক্লিনিক দিয়ে ব্যবসা শুরু করেন। এরসঙ্গে তিনি জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসাও করতেন। গতকাল সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে হয়ত কোনও কাজ আছে বলে সে বাড়িতে ফিরেনি এমনটাই মনে করে আমরা তাকে আর খোঁজাখুঁজি করেনি। বারবার তার মোবাইলে ফোন দিয়েও পাওয়া যায়নি।
পরেদিন আজ মঙ্গলবার টাঙ্গাইল আদালতে একটি মামলা থাকায় আমি আদালতে হাজিরা দিতে যাই। বিকেলে শুনি বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান নিহতের  স্ত্রী।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular