Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলাদলের মানববন্ধন 

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও সূচিকিৎসার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা মহিলাদল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ (২২ সেপ্টেম্বর ২০১৯) রোববার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড হবিবর রহমান প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচীপালন করা হয়।

এসময় জেলা মহিলাদল সভানেত্রী নিলুফার ইয়াসমিন ও সম্পাদক এডভোকেট মমতাজ করিমের নেত্রীত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী প্রমূখ।

বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে, সারা দেশে হরতাল কর্মসূচী পালন করা হবে, যে কোন কিছুর বিনিময়ে খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাহআল্লাহ।

কর্মসূচী সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির। এছাড়াও বিভিন্ন থানা থেকে আগত মহিলাদল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version