Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গাছের হাসপাতাল উদ্বোধন

News Tangail

নিজস্ব প্রতিনিধি : মানুষ কিংবা পশু-পাখির জন্য হাসপাতাল নয়! এবার তৈরী হলো গাছের জন্য হাসপাতাল। এটা শুনতে হাস্যকর মনে হলেও আসলে এটি সত্যিই গাছের হাসপাতাল।

এমনি একটি অভিনব হাসপাতাল চালু হলো টাঙ্গাইলের ঘাটাইলে। এ হাসপাতালে মানুষ কিংবা পশুর চিকিৎসা নয়, দেয়া হবে শুধু উদ্ভিদ ও ফসলের চিকিৎসা । আজ বিকালে ঘাটাইল ক্যান্টরমেন্ট এলাকায় হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস , গাছের হাসপাতালের উদ্যোক্তা গনেশ কর্মকার, গাছের হাসপাতালটি উদ্বোধন করেন সদর ইউপি চেয়্যারমান হায়দার হোসেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version