Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গাড়িচাপায় প্রাণ গেল পথচারীর

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পথচারী সিরাজগঞ্জের নাছির উদ্দিন (৩৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘আজ সোমবার বিকেলে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version