Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গাড়ী চাপায় বৃদ্ধ নিহত

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দেলদুয়ার উপজেলার ভূরভুরিয়া নামক স্থানে গাড়ী চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ছোরহাব আলী (৮০)। তার বাড়ি দেলদুয়ার উপজেলার বাথুলী গ্রামে।

পুলিশ সুত্রে জানা যায়, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দেলদুয়ার উপজেলার ভূরভুরিয়া নামক স্থানে শুক্রবার ভোর রাতে গাড়ী চাপায় এই বৃদ্ধ ব্যক্তিটি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশাটি উদ্ধার করে দেলদুয়ার থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়না তদন্তের জন্য দেলদুয়ার থানা পুলিশ মর্গে প্রেরন করেছেন। গাড়ীর কোন খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে গাড়ী চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নিহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version